দ্বিতীয় উপকরণটি পর্যাপ্ত পরিমাণে বিদেশে রপ্তানি করা গেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় উপকরণটি অর্থাৎ 'শ্রম' পর্যাপ্ত পরিমাণে বিদেশে রপ্তানি করা গেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমি মনে করি। পারিশ্রমিকের বিনিময়ে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে শ্রম বলে। এটি সংরক্ষণ করা যায় না। এমনকি শ্রমিক থেকে শ্রম আলাদা করাও যায় না।জনৈক শিক্ষক একদিন শ্রেণিকক্ষে প্রথমে ভূমি নিয়ে আলোচনা করেন । পরে তিনি আরও একটি উপাদানের কথা বলেন যা ধ্বংসশীল এবং মজুদবকরা যায় না। এটি আমাদের দেশে অনেক পরিমাণে পাওয়া গেলেও অন্যান্য দেশে এর অভাব আছে। বিদেশে এ উপকরণটি রপ্তানিতে বাংলাদেশ সরকারের উচিত আরও মনোযোগী হওয়া।শিক্ষকের দেওয়া বৈশিষ্ট্য অনুযায়ী দ্বিতীয় উপকরণটি হলো 'শ্রম'। কারণ, এটি ধ্বংসশীল এবং মজুদ করা যায় না। তাছাড়া আমাদের দেশে এ উপাদানের মজুদ অনেক বেশি। মানব সম্পদ রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনের একটি উল্লেখযোগ্য খাত। এ খাতে বাংলাদেশের সম্ভাবনা ব্যাপক। তবে এ ব্যাপারে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এতে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ আরও বাড়বে এবং বাণিজ্যিক ঘাটতি কমে আসবে। এভাবে শ্রম উপাদানটি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা যাবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
দ্বিতীয় উপকরণটি পর্যাপ্ত পরিমাণে বিদেশে রপ্তানি করা গেলে দেশের অর্থ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর