জনাব নিলয় কারখানা স্থাপনে প্রাথমিক পর্যায়ে উৎপাদনের কোন উপকরণের উপর গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব নিলয় কারখানা স্থাপনে প্রাথমিক পর্যায়ে উৎপাদনের উপকরণ মূলধনের ওপর গুরুত্ব দিয়েছেন। ব্যবসায়ে বিনিয়োগকৃত অর্থ ও সম্পদই হলো মূলধন। এটি উৎপাদনের উৎপাদিত উপাদান, যা ভবিষ্যৎ উৎপাদন কাজে ব্যবহার করা হয়। এটির ঘাটতি থাকলে সুষ্ঠুভাবে উৎপাদন কাজ পরিচালনা করা যায় না। জনাব নিলয় একটি আনারসের জুস তৈরির কারখানা স্থাপন করেন। তিনি জাপান থেকে জুস তৈরির অত্যাধুনিক মেশিন আমদানি করেন। অর্থের বিনিময়ে তিনি এ মেশিনটির মালিকানা পেয়েছেন। জনাব নিলয়ের ব্যবসায়ে এ অত্যাধুনিক মেশিন একটি সম্পদ। এটি জুস উৎপাদনে ব্যবহার করা হয়। এ মেশিনটি না থাকলে জুস উৎপাদনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হতো না। মেশিনটির এ বৈশিষ্ট্যগুলো উৎপাদনের উপকরণ মূলধনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব নিলয় কারখানা স্থাপনে প্রাথমিক পর্যায়ে মূলধনের ওপর গুরুত্ব দিয়েছেন ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব নিলয় কারখানা স্থাপনে প্রাথমিক পর্যায়ে উৎপাদনের কোন উপকরণের উপর…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর