উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন সংস্থা থেকে সনদ গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: মি. বাদলের প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে মান সনদ গ্রহণ করেছে। দেশীয় পণ্যের মান যাচাই ও মান সনদ দেওয়ার কাজ করে বিএসটিআই। শিল্প ও বাণিজ্যে প্রমিতকরণ ও মান নিয়ন্ত্রণের উন্নতি সাধনে এটি কাজ করে। দেশের অভ্যন্তরে পণ্য বিক্রিতে এর থেকে মান সনদ নেওয়া আবশ্যক। মি. বাদল নুডলস তৈরির একটি কারখানার মালিক। তিনি নুডলস উৎপাদনের ক্ষেত্রে কর্মী সংশ্লিষ্টতা ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তিনি বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান থেকে মান সনদ গ্রহণ করেন। দেশের অভ্যন্তরে মান সনদ প্রদানকারী একমাত্র প্রতিষ্ঠান হলো বিএসটিআই। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এ প্রতিষ্ঠানটি পণ্যের মান যাচাই, পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ করে থাকে। পণ্য মানসম্মত হলেই কেবল প্রতিষ্ঠানটি মান সনদ দিয়ে থাকে। আর এভাবেই মি. বাদল মান সনদ সংগ্রহ করেন। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে মান সনদ সংগ্রহ করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন সংস্থা থেকে সনদ গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর