'নেপচুন ইলেকট্রনিক্স'নিম্নমানের পণ্য উৎপাদনজনিত কোন ব্যয়ের ফলেআর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: নেপচুন ইলেকট্রনিক্স নিম্নমানের পণ্য উৎপাদনজনিত বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্রেতারা পণ্য প্রাপ্তির পর যে ব্যয় সংঘটিত হয় তাই বাহ্যিক ব্যর্থতায় ব্যয়। এ ব্যয়ের কারণে প্রতিষ্ঠানের খরচ বাড়ার পাশাপাশি সুনাম নষ্ট হয়। ওয়ারেন্টি ও মামলা পরিচালনা ব্যয় বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্গত। 'নেপচুন ইলেকট্রনিক্স" ওয়াশিং মেশিন উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি পণ্যের পাঁচ বছরের ওয়ারন্টি দিয়ে থাকে। ওয়ারেন্টি হলো বিক্রেতা কর্তৃক ক্রেতাকে পণ্য মেরামত বা পরিবর্তন করে দেওয়ার অঙীকার পত্র। কারিগরি ত্রুটির কারণে গত এক বছরে 'নেপচুন ইলেকট্রনিক্স'-এ বিক্রয়কৃত পণ্যের ২৫% ফেরত আসে। এতে প্রতিষ্ঠানটির ওয়ারেন্টি বা বেড়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখানে উল্লেখ্য, ওয়ারেন্টি খরচ পণ্য বিক্রির পর সংঘটিত হয়। এ ধরনের ব্যয়কে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলা হয়। তাই বলা যায়, 'নেপচুন ইলেকট্রনিক্স'-এর বাহ্যিক ব্যর্থতার ব্যয় হয় যার জন্য প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
'নেপচুন ইলেকট্রনিক্স'নিম্নমানের পণ্য উৎপাদনজনিত কোন ব্যয়ের ফলেআর্থি…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর