আর্থিক ক্ষতি হতে মুক্তি পেতে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত পদক্ষেপের সাথে কোন ধরনের নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়ের সাদৃশ্য রয়েছে? তোমার মতামত দাও।
উত্তর: আর্থিক ক্ষতি থেকে মুক্তি পেতে 'নেপচুন ইলেকট্রনিকস প্রতিরোধমূলক ব্যয় করে পণ্যের নিম্নমান প্রতিরোধের জন্য প্রতিরোধমূলক ব্যয় করা হয়। উৎপাদনের আগেই এ ব্যয় করা হয়। প্রশিক্ষণ ব্যয়, পুনঃডিজাইন ও ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়, সরবরাহকারীদের সাথে কাজ সম্পন্নের ব্যয় হলো প্রতিরোধমূলক ব্যয়। 'নেপচুন ইলেকট্রনিক্স' ওয়াশিং মেশিন উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর বাহ্যিক ব্যর্থতার ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্ৰস্ত হয়। তাই এটি কারিগরি ত্রুটি চিহ্নিতকরণ ও পুনঃডিজাইন বাবদ করতে আগ্রহী। প্রতিষ্ঠানটি মনে করে এ ধরনের ব্যয় বর্তমান অব থেকে এটিকে মুক্তি দিবে। নেপচুন ইলেকট্রনিক্স' উৎপাদন প্রক্রিয়ার ত্রুটি খুঁজে বের করতে এতে উৎপাদিত পণ্যের কারিগরি ত্রুটি দূর হবে। তাছাড়া উৎপাদন প্রক্রিয়া সহজতর করার জন্য প্রতিষ্ঠানটি যন্ত্রপাতি পুনঃডিজাইন করতে চায়। এ ত্রুটি চিহ্নিতকরণ ও পুনঃডিজাইন ব্যয় প্রতিরোধমূলক অন্তর্ভুক্ত। এ ব্যয় করলে প্রতিষ্ঠানটি নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয় কমাতে পারবে। ফলে আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব হবে। তাই বলা যায়, 'নেপচুন ইলেকট্রনিক্স' প্রতিরোধমূলক ব্যয়ের উদ্যোগ গ্রহণ করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
আর্থিক ক্ষতি হতে মুক্তি পেতে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত পদক্ষেপের সাথে…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর