সার্বিক মান ব্যবস্থাপনাই উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় ও সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখে বিশ্লেষণ কর।
উত্তর: মি. বাদলের প্রতিষ্ঠানটির বিক্রয় ও সুনাম বাড়াতে সার্বিক মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মান নিয়ন্ত্রণ ও মান নিশ্চিতকরণের সমন্বিত রূপ হলো সার্বিক মান ব্যবস্থাপনা। এক্ষেত্রে ধারাবাহিকভাবে মান উন্নয়নের মাধ্যমে ও কর্মী সম্পৃক্ততা বাড়িয়ে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা হয়। কাঁচামাল সংগ্রহ থেকে পণ্য উৎপাদন সম্পূর্ণ প্রক্রিয়াই সার্বিক মান ব্যবস্থাপনার আওতাধীন। মি. বাদল নুডলস তৈরির একটি কারখানার মালিক। তিনি বিএসটিআই থেকে মানসনদ সংগ্রহ করেন। তিনি নুডলস উৎপাদনের ক্ষেত্রে মান বাড়ানোর কার্যক্রম চালু রাখেন। তাছাড়া কর্মী সংশ্লিষ্টতা ও গ্রাহক সন্তুষ্টির বিষয়েও তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন। এক্ষেত্রে উল্লেখ্য, ধারাবাহিকভাবে মান বাড়ানো, কর্মী সংশ্লিষ্টতা ও গ্রাহক সন্তুষ্টি সার্বিক মান ব্যবস্থাপনারই অংশ। মি. বাদলের প্রতিষ্ঠানটি সার্বিক মান ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে। এ কারণে সহজেই তিনি বিএসটিআই থেকে মান সনদ পেয়ে যান। বিএসটিআই থেকে মান সনদ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এর সিলমোহর ব্যবহার করতে পারে। আর বিএসটিআই-এর সিলমোহর দেখে ক্রেতারা সহজেই বুঝতে পারে যে, মি. বাদলের প্রতিষ্ঠানটি মানের ব্যাপারে আপসহীন। ফলে ক্রেতাদের কাছে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা বাড়ে। এতে বিক্রয় ও সুনাম বাড়ে। তাই বলা যায়, সার্বিক মান ব্যবস্থাপনাই মি. বাদলের প্রতিষ্ঠানটির বিক্রয় ও সুনাম বাড়াতে ভূমিকা রাখে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
সার্বিক মান ব্যবস্থাপনাই উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় ও সুনাম বৃদ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর