'প্রগতি ফার্নিচার মার্ট' পরবর্তী পর্যায়ে পণ্য ডিজাইনের যে স্তরে অবস্থান করছে তা ভবিষ্যৎ উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। বিশ্লেষণ কর।
উত্তর: 'প্রগতি ফার্নিচার মার্ট' পরবর্তী পর্যায়ে পণ্য ডিজাইনের পরীক্ষামূলক উৎপাদন স্তরে অবস্থান করছে, যা ভবিষ্যৎ উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। পরীক্ষামূলক উৎপাদন স্তরে ধারণা ও নতুন ডিজাইন অনুসারে সীমিত আকারে পণ্য উৎপাদন করা হয়। এর মাধ্যমে বাজারে পণ্যটির চাহিদা যাচাই করা হয়। এ পর্যায়ে ক্রেতাদের ইতিবাচক সাড়া পাওয়া গেলে পণ্যটি বেশি পরিমাণে উৎপাদন করা হয়। আর নেতিবাচক সাড়া পাওয়া গেলে ডিজাইনকৃত পণ্যটি বাতিল করা হয়। উদ্দীপকে 'প্রগতি ফার্নিচার মার্ট আসবাবপত্র তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটি উৎপাদিত আসবাবপত্রের সম্ভাব্য বাজার পর্যবেক্ষণের জন সীমিত আকারে উৎপাদন করে। ডোক্তাদের কাছে উক্ত ডিজাইনে আসবাবপত্র গ্রহণযোগ্যতা পায়। তাই প্রতিষ্ঠানটি ব্যাপক হা উৎপাদনের চিন্তা-ভাবনা করছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের পরীক্ষামূলক স্তরে অবস্থান করছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বাজারে পণ্যের ইতিবাচক সাড়া পায়। তাই প্রতিষ্ঠান টি অধিক হারে পণ্য উৎপাদনের চিন্তা-ভাবনা করছে। যদি প্রতিষ্ঠান নেতিবাচক সাড়া পেত তাহলে ডিজাইনকৃত পণ্যটি বাতিল করতো। এভাবেই পরীক্ষামূলক উৎপাদন চূড়ান্ত বা ভবিষ্যৎ উৎপাদনের সিদ্ধার গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
'প্রগতি ফার্নিচার মার্ট' পরবর্তী পর্যায়ে পণ্য ডিজাইনের যে স্তরে অবস…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর