কাস্টমাইজেশনই 'হট বেকারি' র পণ্যের ক্রেতা সন্তুষ্টির কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: কাস্টমাইজেশনই 'হট বেকারির' পণ্যের ক্রেতা সন্তুষ্টির কারণ— উক্তিটি যথার্থ। কাস্টমাইজেশন বলতে ক্রেতার প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবাসামগ্রী তৈরি ও সরবরাহ করাকে বোঝায়। এক্ষেত্রে ক্রেতাদের রুচি, চাহিদা ও পছন্দকে প্রাধান্য দেওয়া যায়। এর ফলে, ক্রেতা সন্তুষ্টি অর্জন সহজ হয়। উদ্দীপকে হট বেকারি খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নানারকম কেক ও মিষ্টি উৎপাদন ও বিপণন করে। প্রতিষ্ঠানটিতে ক্রেতারা তাদের পছন্দের ডিজাইন ও ফ্লেভারের কেক তৈরির অর্ডার দিতে পারে। প্রতিষ্ঠানটি সেই অর্ডার অনুযায়ী কেক তৈরি ও সরবরাহ করে। 'হট বেকারি' ক্রেতাদের চাহিদাকে আলাদাভাবে প্রাধান্য দেয়। আর গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি ও সরবরাহ করাই হলো কাস্টমাইজেশন। এর ফলে ক্রেতারা নিজেদের পছন্দ ও ডিজাইন অনুযায়ী কেক কিনতে পারে। এতে ক্রেতারা প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকে। তারা বার বার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য কিনতে আগ্রহী হয়। তাই প্রতিষ্ঠান অধিক পরিমাণে পণ্য বিক্রি ও মুনাফা অর্জন করতে পারে। তাছাড়া কাস্টমাইজেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ও খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে, প্রতিষ্ঠানের সাফল্য অর্জিত হয়। সুতরাং, কাস্টমাইজেশনই হলো 'হট বেকারির' পণ্যের ক্রেতা সন্তুষ্টির প্রধান কারণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
কাস্টমাইজেশনই 'হট বেকারি' র পণ্যের ক্রেতা সন্তুষ্টির কারণ উদ্দীপকের…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর