'রূপসী বাংলা ফ্যাশন হাউজ' বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোন ধরনের পণ্য ডিজাইন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'রূপসী বাংলা ফ্যাশন হাউজ' বাংলাদেশের বিশেষ দিবসের পরিপ্রেক্ষিতে নান্দনিক ডিজাইন করছে।ক্রেতার দৃষ্টিতে আকর্ষণীয়ভাবে পণ্যের উপস্থাপনই নান্দনিক ডিজাইন। বাংলাদেশে আছে অনেক গৌরবময় দিবস। এসব দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের পোশাক আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়। উদ্দীপকের 'রূপসী বাংলা ফ্যাশন হাউজ' বাংলাদেশের দিবসগুলোর সাথে সামঞ্জস্য রেখে পোশাক ডিজাইন করে। ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, ১লা বৈশাখ প্রভৃতি দিবস উপলক্ষে আকর্ষণীয়ভাবে পোশাক তৈরি করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি দিবসগুলোর সাথে সামঞ্জস্য রাখার পাশাপাশি পোশাকের আকর্ষণীয়তার ওপর গুরুত্ব দেয়। ক্রেতাদের কাছে পোশাকগুলো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়। ফলে বিক্রি বেড়ে যায়। সুতরাং, 'রূপসী বাংলা ফ্যাশন হাউজ' বাংলাদেশের বিশেষ দিবসের পরিপ্রেক্ষিতে নান্দনিক ডিজাইন করছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
'রূপসী বাংলা ফ্যাশন হাউজ' বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোন ধরনের পণ্য ড…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর