উদ্দীপকে রিয়াজুদ্দিন বাজারে কাঁচা মরিচ সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: রিয়াজুদ্দিন বাজারে কাঁচা মরিচ সরবরাহের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। এক জায়গায় উৎপাদিত পণ্য অন্য জায়গায় সরবরাহের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। সাধারণত পরিবহনের মাধ্যমে এটি সৃষ্টি হয়। এতে বিভিন্ন জায়গার ক্রেতারা পণ্য ভোগের সুযোগ পায়। উদ্দীপকের জনাব সামাদ বগুড়া থেকে উন্নতজাতের কাঁচা মরিচ কেনেন। তিনি চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে সেগুলো বিক্রি করেন। এক্ষেত্রে বগুড়ায় উৎপাদিত কাঁচা মরিচ রিয়াজুদ্দিন বাজারে সরবরাহ করা হচ্ছে। ফলে চট্টগ্রামের ভোক্তারা বগুড়ার কাঁচা মরিচ ভোগ করতে পারছে। আর এটি সম্ভব হয়েছে পরিবহন ব্যবস্থার সাহায্যে। এর মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাই বলা যায়, রিয়াজুদ্দিন বাজারে কাঁচা মরিচ সরবরাহের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রিয়াজুদ্দিন বাজারে কাঁচা মরিচ সরবরাহের মাধ্যমে কোন ধরনের উ…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর