উদ্দীপকে নারায়ণ বসাকের কাজটি কোন শ্রম বিভাগের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: নারায়ণ বসাকের কাজটি সরল শ্রম বিভাগের অন্তর্গত। কোনো ব্যক্তি যখন একটি স্বতন্ত্র পেশায় নিয়োজিত থাকেন তখন তা সরল শ্রম বিভাগ বলে। এক্ষেত্রে শ্রমিক উৎপাদন প্রক্রিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত সব কাজ একাই সম্পাদন করেন। যেমন: তাঁতির কাপড় বুনন ও জেলের মাছ ধরা প্রভৃতি সরল বিভাগের উদাহরণ।'উদ্দীপকের নারায়ণ বসাক মেলা উপলক্ষে বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র হাতপাখা ও খেলনা নিজ বাড়িতে তৈরি করেন। তিনি এসব পণ্য তৈরি করার জন্য কাঁচামাল সংগ্রহ করেন। তারপর তিনি উক্ত পণ্যসামগ্রী তৈরি করেন এবং শেষ পর্যন্ত সব কাজ একাই সম্পাদন করেন। এক্ষেত্রে তার কাজটি সরল বিভাগের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাই বলা যায়, নারায়ণ বসাকের কাজ সরল শ্রম বিভাগের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নারায়ণ বসাকের কাজটি কোন শ্রম বিভাগের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর