উদ্দীপকের আলোকে ২০২০ সালের জন্য প্রতিষ্ঠানের উৎপাদনের সামগ্রিক অবস্থা মূল্যায়ন কর।
উত্তর: ২০২০ সালের জন্য প্রতিষ্ঠানের উৎপাদনের সামগ্রিক অবস্থান মূল্যায়ন: মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে। দেওয়া আছে, মোট উৎপাদিত পণ্যের মূল্য= ১৫,০০,০০০ টাকা যন্ত্রপাতি বাবদ ব্যয় = ৪,০০,০০০ টাকা বেতন ও মজুরি বাবদ ব্যয়= ২,০০,০০০ টাকা অন্যান্য বাবদ ব্যায়= ১,০৫,০০০ মোট উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি হচ্ছে— মোট উৎপাদনশীলতা = মোট উৎপাদনের মূল্য / মোট উপকরণের মূল্য কাঁচামাল বাবদ ব্যয় = (মোট উৎপাদনের মূল্য – সংযোজিত ব্যয়) = (১৫,০০,০০০ – ৯,৯০,০০০) টাকা = ৫,১০,০০০ টাকা তাই, মোট উপকরণের ব্যয় = কাঁচামাল বাবদ ব্যয় + যন্ত্রপাতি বাবদ ব্যয় + বেতন ও মজুরি ব্যয় + অন্যান্য ব্যয় = (৫,১০,০০০ + ৪,০০,০০০ + ২,০০,০০০ + ১,০৫,০০০) টাকা = ১২,১৫,০০০ টাকা ২০২০ সালে রহমান গার্মেন্টস-এর মোট উৎপাদন শীলতা =১৫,০০,০০০ / ১২,১৫,০০০ = ১.২৩ (প্রায়) (খ) নং থেকে পাই, প্রতিষ্ঠানটির ২০২১ সালের উৎপাদনশীলতা ১.৪৩ (প্রায়) যা ২০২০ এর থেকে বেশি। এক্ষেত্রে বোঝা যায় যে, ২০২১ সালে প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা বেড়েছে। প্রতিষ্ঠানটি ২০২০ সালের চেয়ে ২০২১ সালে সম্পদের সদ্ব্যবহার ও উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে। সুতরাং, উদ্দীপকের রহমান গার্মেন্টস ২০২১ সালে উৎপাদনশীলতায় বেশি দক্ষতার পরিচয় দিয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ২০২০ সালের জন্য প্রতিষ্ঠানের উৎপাদনের সামগ্রিক অবস্…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর