উদ্দীপকে 'কাসেম লি.” এর বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনের সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'কাসেম লি.'-এর বাণিজ্যিক ভিত্তিতে চূড়ান্ত উৎপাদনের সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি। ডিজাইনকৃত পণ্যটি পরীক্ষামূলকভাবে উৎপাদন করার পর তা ক্রেতাসাধারণের কাছে গ্রহণযোগ্যতা পেলে চূড়ান্তভাবে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ পর্যায়ে প্রতিষ্ঠানের অন্য বিভাগগুলোকে ডিজাইন ও পণ্য উৎপাদনের সাথে সম্পৃক্ত করা হয়। এ ডিজাইনের মূল লক্ষ্য হলো। নতুন ও উন্নত কলাকৌশল ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদন করা। উদ্দীপকে 'কাসেম লি. খেলনা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি বর্তমানে রোবটিক্স প্রযুক্তি ব্যবহার করে দামি খেলনা তৈরি করার চিন্তা-ভাবনা করছে। তারা সল্প পরিসরে রোবটিক্স প্রযুক্তির খেলনা উৎপাদন করছে এবং এতে বিক্রি বেড়ে যাচ্ছে। তাই ভবিষ্যতে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনের চিন্তা-ভাবনা করছে। এক্ষেত্রে পণ্যটি ডিজাইনের চূড়ান্ত উৎপাদন স্তরে অবস্থান করছে। উদ্দীপকে 'কাসেম লি.' শুরুতে পরীক্ষামূলক উৎপাদন করে এবং কাঙ্ক্ষিত সাড়া পায়। তাই প্রতিষ্ঠানটি এখন চূড়ান্ত উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটি পণ্য শুরুতে জিডাইন করা হলে তা নিত্য নতুন চাহিদার কারণে দীর্ঘদিন ধরে বাজারে টিকিয়ে রাখা যায় না। বাজারে পণ্যের স্থায়ীত্ব নিশ্চিত করতে চাইলে চাহিদা অনুযায়ী নতুন করে পণ্য ডিজাইন করতে হয়। আর নতুন পণ্য ডিজাইনে কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। উৎপাদন হলো পণ্য ডিজাইনের সর্বশেষ স্তর। এ পর্যায়ে এসে প্রতিষ্ঠান বাণিজ্যিক ভিত্তিতে পণ্য উৎপাদন করে। সুতরাং বলা যায়, কাশেম লি.-এর বাণিজ্যিক ভিত্তিতে চূড়ান্ত উৎপাদনের সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'কাসেম লি.” এর বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনের সিদ্ধান্ত কতটুক…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর