“উদ্দীপকে দুটি শ্রম বিভাগ থাকলেও একটি অন্যটি থেকে ভিন্ন” তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে সরল ও জটিল দুটি শ্রম বিভাগের উল্লেখ আছে যা এক অন্যটি থেকে ভিন্ন বলে আমি মনে করি। সরল শ্রম বিভাগের ক্ষেত্রে ব্যক্তি একাই বিভিন্ন স্বতন্ত্র পেশায় নিজে নিয়োজিত থাকে। এ ধরনের শ্রম বিভাগে ব্যক্তি একাই উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজ সম্পাদন করে। অন্যদিকে পণ্য উৎপাদনে বিভিন্ন কাজ বিভিন্ন লোকের ওপর অর্পণ করাই হলো জটিল শ্রম বিভাগ।নারায়ণ বসাক মেলায় বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র, হাতপাখা খেলনা বিক্রি করেন। তিনি নিজেই এসব পণ্য তৈরির জন্য কাঁচামা সংগ্রহ করেন। এরপর সেই কাঁচামাল থেকে তিনি উক্ত পণ্যসামগ্রী তৈরি করেন। অন্যদিকে আবেদ টেক্সটাইল মিলস লি. একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিভিন্ন উৎস থেকে তুলা সংগ্রহ করে। এরপর সংগৃহীত তুলা থেকে কাপড় তৈরি ও বিক্রি করে।নারায়ণ বসাকের কাজটি সরল শ্রমের অন্তর্ভুক্ত। কারণ পণ্য উৎপাদনে সব কাজ তিনি একাই সম্পাদন করেন। কিন্তু আবেদ টেক্সটাইল মিল লি. এর কাজ জটিল শ্রম বিভাগের অন্তর্ভুক্ত। কেননা, প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কাপড় তৈরির জন্য কৃষকের উৎপাদিত তুলা কাঁচামাল হিসেবে ব্যবহার করে। তাছাড়া পণ্য উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি উৎপাদন প্রক্রিয়াকে কয়েকটি স্বতন্ত্র ভাগে ভাগ করে। এ কাজটি সরল শ্রম বিভাগ থেকে ভিন্ন। সুতরাং, উক্ত দুটি শ্রম বিভাগ একটি অন্যটি থেকে আলাদা।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“উদ্দীপকে দুটি শ্রম বিভাগ থাকলেও একটি অন্যটি থেকে ভিন্ন” তোমার মতাম…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর