উদ্দীপকে উৎপাদিত গাড়ি পণ্য ডিজাইনের কোন স্তরে আছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উৎপাদিত গাড়ি পণ্য ডিজাইনের চূড়ান্ত উৎপাদন' স্তরে আছে। ডিজাইনকৃত পণ্যটি পরীক্ষামূলকভাবে উৎপাদনের পর তা গ্রহণযোগ্যতা পেলে চূড়ান্তভাবে উৎপাদন করা হয়। চূড়ান্তভাবে উৎপাদন পণ্য ডিজাইনের সর্বশেষ স্তর। এ স্তরে প্রতিষ্ঠানের অন্যান্য বিভাগগুলোকে পণ্য উৎপাদনের সাথে সম্পৃক্ত করা হয়।উদ্দীপকের জনাব কামাল নতুন ব্র্যান্ডের গাড়ি উৎপাদন করতে চান। এজন্য তিনি বাজার জরিপ করে পণ্যের ডিজাইন ও পরিকল্পনা করেন। গাড়িটি উৎপাদিত হওয়ার পর ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করলো। পণ্য ডিজাইনের ক্ষেত্রে পরীক্ষামূলক উৎপাদনে ক্রেতাদের গ্রহণযোগ্যতা পাওয়া গেলে চূড়ান্তভাবে পণ্যটি উৎপাদন করা হয়। উল্লিখিত গাড়িটি পরীক্ষামূলক উৎপাদনে ক্রেতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। তাই নতুন গাড়িটি চূড়ান্তভাবে উৎপাদনের জন্য প্রতিষ্ঠানের অন্য বিভাগগুলোকে সম্পৃক্ত করা হবে। সুতরাং বলা যায়, গাড়িটি পণ্য ডিজাইনের 'চূড়ান্ত উৎপাদন' স্তরে আছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উৎপাদিত গাড়ি পণ্য ডিজাইনের কোন স্তরে আছে? বর্ণনা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর