জনাব শামসুলের কাজটি উৎপাদনের কোন উৎপাদনের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব শামসুলের কাজটি উৎপাদনের উপাদান সংগঠন' এর অন্তর্ভুক্ত। কোনো উদ্দেশ্য অর্জনের জন্য উৎপাদনের উপাদানসমূহের মধ্যে সমন্বয়সাধন করাই সংগঠন। এটি উৎপাদনের উপাদানসমূহকে একত্র করে উৎপাদন কাজ পরিচালনা করে। সংগঠন ছাড়া উৎপাদনের অন্যান্য উপাদান অচল ও গতিহীন। উদ্দীপকের জনাব শামসুলের একটি সরিষার তেলের মিল আছে। তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরিষা সংগ্রহ করে উন্নতমানের তেল উৎপাদন ও বিক্রি করেন। এক্ষেত্রে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন উপাদানকে একত্র করেন এবং উৎপাদন কাজ পরিচালনা করেন । তিনি প্রতিষ্ঠানের সব উপাদানের তত্ত্বাবধান করেন এবং সব কাজ নিয়ন্ত্রণ করেন। এক্ষেত্রে জনাব শামসুলের কাজগুলো সংগঠন উপাদানটির বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, জনাব শামসুলের কাজটি সংগঠন উপাদানের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব শামসুলের কাজটি উৎপাদনের কোন উৎপাদনের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর