উদ্দীপকে 'ডন ফুডস লি.' বাংলাদেশের কোন সংস্থা থেকে মান সনদ গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ডন ফুডস লি.' বাংলাদেশের পণ্যমান নির্ধারণকারী সংস্থা BSTI থেকে মান সনদ গ্রহণ করেছে। BSTI হলো বাংলাদেশের একমাত্র জাতীয় মান নির্ধারণ ও নিয়ন্ত্রণকারী সংস্থা। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে ক্রেতাদের মানসম্মত পণ্য প্রাপ্তির নিশ্চয়তা দেওয়া। এছাড়া এটি মান সনদও দিয়ে থাকে।উদ্দীপকের 'ডন ফুডস লি.' খাদ্যদ্রব্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উৎপাদন ও বিপণনের আগে বাংলাদেশের একটি সংস্থা থেকে মান সনদ গ্রহণ করে। এ ধরনের একটি সংস্থাই বাংলাদেশে পরিচালিত হয়, তা হলো BSTI । এ সংস্থাটি পণ্যের মান নিশ্চয়তা দিয়ে মান সনদ প্রদান করে। তাছাড়া এ সংস্থার মান সনদ ছাড়া কোনো প্রতিষ্ঠান পণ্য উৎপাদন ও বিপণন করতে পারে না। 'ডন ফুডস লি.' এর মান সনদও BSTI কর্তৃক প্রদান করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি BSTI থেকে মান সনদ গ্রহণ করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ডন ফুডস লি.' বাংলাদেশের কোন সংস্থা থেকে মান সনদ গ্রহণ করে…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর