উদ্দীপকে উল্লিখিত 'আলফা কসমেটিক লি.' উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশ পর্যায়ের কোন যুগের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: আলফা কসমেটিকস লি.' উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশ পর্যায়ের আধুনিক যুগের প্রতি ইঙ্গিত করছে। ১৯৯০ সালের পর থেকেই আধুনিক যুগের আবির্ভাব ঘটে। এযুগে সমস্যা নির্ণয়, সমাধান ও সিদ্ধান্ত নিতে আধুনিক কৌশল অটোমেশন বা স্বয়ংক্রিয়তা চালু হয়। এক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে। আলফা কসমেটিকস লি.' প্রসাধনী উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান তারা উন্নত প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে যাবতীয় কাজ পরিচালনা করে। আবার, তাদের কাজে উদ্ভূত সমস্যা সমাধানে এবং সিদ্ধান্ত নিতে অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতির সহায়তা নিতে হয়। অর্থাৎ, প্রতিষ্ঠানটি সবক্ষেত্রেই কম্পিউটার ও প্রযুক্তির ব্যবহার করে। তাই প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা আরও গতিশীল হয়। এ বৈশিষ্ট্যগুলো থেকে বলা যায়, প্রতিষ্ঠানটি উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিবর্তনের আধুনিক যুগের প্রতি ইঙ্গিত করছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'আলফা কসমেটিক লি.' উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশ …
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর