উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে করণীয় কী? মতামত দাও।
উত্তর: শ্রমিকের মজুরি বাড়ানোর দাবিজনিত সমস্যা সমাধানে করণীয় হলো 'ন্যায্য মজুরি ও প্রেষণা প্রদান'। শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করানোর জন্য বিভিন্ন ধরনের উদ্দীপনামূলক ব্যবস্থা গ্রহণ করাকে প্রেষণা বলে। প্রেষণা কর্মীদের মনোবল বৃদ্ধি করে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ায় তারা নিজের উদ্যোগে কাছে উৎসাহী হয়। কাদের 'ভেলভেট ফ্যাশন' কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। পরবর্তীতে, কাজের দক্ষতা ও নৈপুণ্য দেখিয়ে তিনি সুপারভাইজার পদে উন্নীত হন। বাজারে চাহিদামতো পণ্য সরবরাহ করায় প্রতিষ্ঠানটির পণ্যের জনপ্রিয়তা বেশি। তাই তিনি ব্যবসায় সম্প্রসারণে আগ্রহী। কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানটিতে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উক্ত অসন্তুষ্টির কারণ হচ্ছে তাদের মজুরি বৃদ্ধি। শ্রমিক কাজে দক্ষতা অর্জন করলে উচ্চমজুরি প্রত্যাশা করে। তাই উক্ত অসন্তুষ্টি দূর করার জন্য প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের প্রেষণা দানের ব্যবস্থা করা বাঞ্ছনীয়। প্রতিষ্ঠানের উন্নয়ন সাধন ঘটলে শ্রমিকদের মাঝেও অধিক মজুরের প্রত্যাশা প্রাপ্তির সৃষ্টি হয়। এমতাবস্থায় যদি প্রতিষ্ঠান কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা না হয় তাহলে তাদের মধ্যে অসন্তুষ্টির সৃষ্টি হয়। যা এক পর্যায়ে উৎপাদন কাজে বাধার সৃষ্টি করে। তাই প্রতিষ্ঠানের জন্য জরুরি হচ্ছে তাদের ব্যবসায় সম্প্রসারণ এর সাথে সাথে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে তাদের প্রেষণা প্রদান করা। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানের করণীয় হচ্ছে শ্রমিকদের অসন্তোষ নিরসনে ন্যায্য মজুরি ও প্রেষণা প্রদান করা।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে করণীয় কী? মতামত দাও।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর