উৎপাদনের উপকরণের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকে জনাব কামালের' চাল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তটির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব কামালের চাল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তটি যৌক্তিক। এক্ষেত্রে তিনি উৎপাদনের মূলধন উপকরণ ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেন। যে সকল সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধনকে উৎপাদনের চালিকাশক্তি বা জীবনীশক্তিও বলা হয়। এটি উৎপাদনের উৎপাদিত উপাদান। উদ্দীপকে জনাব কামাল প্রাথমিক পর্যায়ে উৎপাদনের ভূমি উপকরণ ব্যবহার করে ধান চাষ করেন। উৎপাদিত চালের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রতিযোগিতার যুগে এই বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অটোরাইস মিল স্থাপনের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এক্ষেত্রে তার পরিকল্পিত ঋণ মূলধন হিসেবে একটি সম্পদ হবে; যা পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করবে। উক্ত বৈশিষ্ট্যের কারণে বলা যায়, জনাব কামালের ঋণকৃত অর্থ মূলধনের অন্তর্গত। প্রাকৃতিক সম্পদে মানুষ শ্রম ও সৃজনশীলতা প্রয়োগ করে পণ্যদ্রব্য উৎপাদন করে এবং সেই পণ্যদ্রব্যগুলো যখন পুনরায় আয় সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তখন তাকে মূলধন বলে। উদ্দীপকে চালের চাহিদার ওপর ভিত্তি করে জনাব কামাল ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেন। উক্ত ঋণকৃত অর্থ উৎপাদন কাজে বিনিয়োগ করলে পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়ক হবে; যা মূলধন হিসেবে বিবেচিত। উদ্দীপকে লক্ষণীয় যে, চালের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, প্রতিযোগিতা মোকাবিলা ও ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে ঋণ গ্রহণের মাধ্যমে জনাব কামালের চাল উৎপাদনের সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উৎপাদনের উপকরণের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকে জনাব কামালের' চাল উৎপাদন…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর