উল্লিখিত উদ্দীপকে ধান উৎপাদনে কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত উদ্দীপকে ধান উৎপাদনে ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রকৃতির দান, যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ প্রদান করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি। উদ্দীপকে নওগাঁর মাটি ও জলবায়ু ধান চাষের উপযোগী হওয়ায় এ অঞ্চলে প্রচুর উন্নতজাতের ধান উৎপন্ন হয়। একারণে জনাব কামাল নিজস্ব জমিতে একটি রাইস মিল স্থাপন করেন। তিনি তার মিলে উৎপাদিত চাল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকেন। এখানে দেখা যাচ্ছে, জনাব কামাল ধান উৎপাদনে নওগাঁর ভূখণ্ড ও আবহাওয়াকে ব্যবহার করেছেন। উক্ত ভূখণ্ড প্রাকৃতিক দান, এর উৎপাদন ব্যয় নেই এবং মানুষ তা তৈরি বা সৃষ্টি করতে পারে না। এ সকল বৈশিষ্ট্য দ্বারা প্রতীয়মান হয় যে, উদ্দীপকের ধান উৎপাদনে উৎপাদনের ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে ধান উৎপাদনে কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে? ব…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর