জনাব বাবুলের কার্যক্রম উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব বাবুলের কার্যক্রম উৎপাদনের কৃষি খাতের অন্তর্ভুক্ত। উৎপাদনের যে খাত আমাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও শিল্পের কাঁচামাল সরবরাহ করে তাকে কৃষি খাত বলে। কৃষি খাত হলো উৎপাদনের সবচেয়ে প্রাচীন খাত। আবাদি জমি চাষ, ফসল উৎপাদন, বিভিন্ন পশুপাখির খামার ইত্যাদি কৃষি খাতের অন্তর্গত। উদ্দীপকে জনাব বাবুল যশোরের গদখালীতে ক্রয়কৃত নিজস্ব ৫ একর জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ করেন। তিনি উৎপাদিত ফুল বিভিন্ন দিবসে ব্যবহারের জন্য বিভিন্ন মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বিক্রির ব্যবস্থা করে লাভবান হন। এখানে দেখা যাচ্ছে, তার কর্মকাণ্ডের মূলে রয়েছে ফুল চাষ করা। উক্ত ফুল চাষ কৃষি খাতের অন্তর্গত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব বাবুলের কার্যক্রম উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর