উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ হচ্ছে কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতা। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী ক্রেতার স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। ক্রেতাকেন্দ্রিকতার মাধ্যমে ক্রেতারা তাদের স্বতন্ত্র চাহিদা পূরণ করতে পারে বলে ব্যবসায় সফলতা অর্জন ত্বরান্বিত হয়। উদ্দীপকে মিসেস সেবু গুলশানে একটি বিউটি পার্লার স্থাপন করেন। এখানে তিনি ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন বিউটি সেবা প্রদান করেন। এছাড়া এখানে বিশেষ শ্রেণির গ্রাহকের জন্য থেরাপির অংশ হিসেবে মাথা মেসেজ ও বডি মেসেজ করে দেওয়া হয়। ফলে পার্লারটির ক্রেতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্রেতাদের আস্থা ও নির্ভরশীলতার কারণে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে সফলতা লাভে সক্ষম হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিশেষ ক্রেতাদের জন্য তাদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত যে সেবা প্রদান করে তা কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতার অন্তর্গত। ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য রা সেবা অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। অনুরূপভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটিও ক্রেতাকেন্দ্রিকতাকে গুরুত্ব দেওয়ার কারণে ব্যাপক সফলতা অর্জন করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর