উদ্দীপকে উল্লিখিত পণ্যটি ডিজাইনের ধারণা উন্নয়ন স্তরে আছে।
পণ্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী বিভিন্ন বিকল্প মূল্যায়ন ও স্থিরকরণের প্রক্রিয়াকে ধারণা উন্নয়ন বলে। ধারণা উন্নয়ন পণ্য ডিজাইনের দ্বিতীয় পর্যায়। পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করার পর উক্ত পণ্য উন্নয়নের জন্য ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্যের ধারণা উন্নয়ন করা হয়।
উদ্দীপকে জনাব লিটন একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি নতুন একটি পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে ভোক্তা জরিপ ও বাজার গবেষণা করেন এবং ক্রেতার রুচি ও পছন্দ, প্রতিযোগী প্রতিষ্ঠানসমূহের তৎপরতা ইত্যাদি বিষয় পর্যালোচনা করলেন। এখানে দেখা যাচ্ছে, জনাব লিটন যেসব কাজ সম্পাদন করেন তা ক্রেতা বা ভোক্তাকেন্দ্রিক। তিনি বিভিন্ন মাধ্যমে বাজার তথ্য সংগ্রহ ও ক্রেতাদের চাহিদা প্রাক্কলন করেন; যা ধারণা উন্নয়ন পর্যায়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ বলা যায়, জনাব লিটন পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ে রয়েছেন।