জনাব লিটনের গৃহীত সিদ্ধান্তটির যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: জনাব লিটন পরীক্ষামূলকভাবে স্বল্প পরিমাণ পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেন; যা চূড়ান্ত পণ্য উৎপাদনের জন্য একটি যৌক্তিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। চূড়ান্তভাবে পণ্য উৎপাদন করার পূর্বে স্বল্প পরিমাণ পণ্য উৎপাদন করে পণ্যের গ্রহণযোগ্যতা যাচাই করার প্রক্রিয়াকে পরীক্ষামূলক উৎপাদন বলে। প্রতিষ্ঠানের নতুন ডিজাইনকৃত পণ্যটির যদি উৎপাদনের সামর্থ্য থাকে তবে স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে উৎপাদন করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে মূলত নতুন ডিজাইনকৃত পণ্য বা সেবা চূড়ান্ত উৎপাদন করা সম্ভব কিনা তা নির্ধারণ করা হয়। উদ্দীপকে জনাব লিটন একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি নতুন একটি পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তিনি প্রথমে ভোক্তাকেন্দ্রিক ধারণা উন্নয়ন করেন। পরবর্তী পর্যায়ে তিনি দেখলেন নতুন পণ্যটি ক্রেতারা পছন্দ করবে তবে প্রয়োজনীয় কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মী নিয়োগ ও প্রযুক্তি ব্যবহারে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে প্রতিযোগী পণ্যের সাথে প্রতিযোগিতার বাজারে নাও টিকতে পারে। তাই তিনি চূড়ান্তভাবে পণ্যটি উৎপাদনের পূর্বে স্বল্প পরিসরে পণ্যটি উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই স্বল্প পরিসরে পণ্য উৎপাদন পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ের অন্তর্ভুক্ত। সাধারণত পরীক্ষামূলক উৎপাদন স্তরে নতুন ডিজাইন অনুযায়ী পণ্য স্বল্প পরিমাণে উৎপাদন করে বাজারে সরবরাহ করা হয়। এক্ষেত্রে পণ্যটি যদি ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্যতা পায় তাহলে এর সুবিধা-অসুবিধা বিবেচনা করে প্রতিষ্ঠানটি চূড়ান্ত উৎপাদনে যায়। এক্ষেত্রে চূড়ান্ত উৎপাদনের মাধ্যমেই একটি প্রতিষ্ঠান তার পণ্যের জন্য সার্বিকভাবে বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করে থাকে। এছাড়া পরীক্ষামূলক উৎপাদনের পরে চূড়ান্ত উৎপাদনের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের সুযোগ পেয়ে থাকে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে জনাব লিটন পণ্য ডিজাইনের যে পরীক্ষামূলক উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন তা যৌক্তিক ও যথার্থ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব লিটনের গৃহীত সিদ্ধান্তটির যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর