উদ্দীপকে প্রতিষ্ঠানটির মালিক কর্তৃক গৃহীত সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? সংগঠনের ধরন উল্লেখপূর্বক তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তিন বন্ধু পরবর্তীতে অংশীদারি সংগঠনের পরিবর্তে যৌথমূলধনি সংগঠন গড়ে তোলেন। তাদের ব্যবসায়ের ধরন পরিবর্তনের এমন সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অন্যদিকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি দেশের প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী যে সংগঠন গড়ে তোলে তাকে যৌথমূলধনি সংগঠন বলে। উদ্দীপকে জব্বার, আকবর ও সহিদ তিন বন্ধু মিলে লিখিত চুক্তি সম্পাদনের মাধ্যমে পাবনাতে একটি অংশীদারভিত্তিক অটোরাইচ মিল স্থাপন করেন। উক্ত অটো মিলে উৎপাদিত চালের মান ভালো হওয়ায় অল্প সময়ের মধ্যেই তারা ব্যাপক সাফল্য অর্জন করেন। বর্তমানে তারা প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য মূলধন বাজার হতে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আইন অনুযায়ী নিবন্ধিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাদের এ কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি যৌথমূলধনি কোম্পানিতে রূপান্তরিত হবে। কেননা একমাত্র যৌথমূলধনি কোম্পানি মূলধন বাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমে অংশীদারি ব্যবসায় ছিল। কিন্তু অংশীদারি ব্যবসায়ের সীমিত মূলধন এবং স্থায়িত্বের অনিশ্চয়তা রয়েছে। তাই উদ্দীপকের তিন বন্ধু তাদের ব্যবসায়ের ধরন পরিবর্তন করে আইনসৃষ্ট ও সসীম দায়সম্পন্ন কোম্পানি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে তারা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে ব্যবসায় সম্প্রসারণ করতে পারবেন। তাছাড়া কোম্পানি আইনসৃষ্ট প্রতিষ্ঠান হওয়ায় সহজে এর বিলোপ হয় না। তাই তাদের প্রাথমিক সাফল্যের কথা বিবেচনায় উদ্দীপকে উল্লিখিত তিন বন্ধুর ব্যবসায়ের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করছি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটির মালিক কর্তৃক গৃহীত সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক?…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর