উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে কোন ধরনের ব্যবসায় সংগঠনের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে অংশীদারি ব্যবসায় সংগঠনের অন্তর্ভুক্ত। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। চুক্তি এ ব্যবসায়ের মূলভিত্তি। অংশীদারগণ চুক্তির বাইরে কোনো কার্যক্রম সম্পাদন করতে পারে না। উদ্দীপকে জব্বার, আকবর ও সহিদ তিন বন্ধু মিলে লিখিত চুক্তি সম্পাদনের মাধ্যমে পাবনাতে একটি অটোরাইচ মিল স্থাপন করেন। এর থেকে অর্জিত মুনাফা তারা মূলধন অনুপাতে ভাগ করেন। উক্ত সংগঠনের বৈশিষ্ট্য অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম পর্যায়ের সংগঠনটি অংশীদারি ব্যবসায় সংগঠন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে কোন ধরনের ব্যবসায় স…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর