জনাব নাঈম উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের কোন যুগের উৎপাদন ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব নাঈম উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের শিল্প বিপ্লবের প্রাথমিক যুগের উৎপাদন ব্যবস্থাপক। ১৭৫০ সাল থেকে ১৮৫০ সালের সময়কালকে শিল্পবিপ্লবের প্রাথমিক যুগ বলা হয়। এ যুগে উৎপাদনে যন্ত্র প্রবর্তন হয় ও শ্রমবিভাগের আবির্ভাব ঘটে। এছাড়া শ্রমিকের দক্ষতা অনুযায়ী তাদের বেতন ও মজুরি নির্ধারণের ওপর বিভিন্ন মতবাদ প্রদান করা হয়। জেমস স্টুয়ার্ট, এডাম স্মিথ, চার্লস ব্যাবেজ প্রমুখ এ যুগে ব্যাপক অবদান রাখেন। উদ্দীপকে জনাব নাঈম একটি প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপক হিসেবে যোগদান করার পর নতুন নতুন আবিষ্কৃত যন্ত্রপাতির ব্যবহার শুরু করেন এবং শ্রমবিভাগ পদ্ধতির প্রবর্তন করেন। ফলে প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মান বেশ ভালো হয়। এখানে জনাব নাঈমের প্রতিষ্ঠানে নতুন যন্ত্রের ব্যবহার, শ্রমবিভাগ পদ্ধতি শিল্পবিপ্লবের প্রাথমিক যুগকে নির্দেশ করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব নাঈম উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের কোন যুগের উৎপাদন ব্যবস্থা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর