জনাব মোহনের করণীয় সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: জনাব মোহনের বর্তমানে করণীয় হলো আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ISO থেকে মানসনদ গ্রহণপূর্বক পণ্য রপ্তানিতে অগ্রসর হওয়া। ISO পূর্ণরূপ হচ্ছে International Organization for Standardization যার অর্থ আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা। সংস্থাটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মানসনদ প্রদান করে থাকে। উক্ত সনদের মাধ্যমে বৈদেশিক বাজারে পণ্য রপ্তানি ও বিক্রয় সহজ হয়। উদ্দীপকে জনাব মোহন প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের অভ্যন্তরে আনারসের জুস বিক্রয় করেন। এ পর্যায়ে তিনি BSTI এর অনুমোদনপ্রাপ্ত হওয়ায় ক্রেতারা নিশ্চিন্তে তাদের পণ্য ক্রয় করেন। সম্প্রতি তিনি লক্ষ করলেন যে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জুসের চাহিদা সৃষ্টি হয়েছে। তাই তিনি জুস রপ্তানি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কিন্তু বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত। এক্ষেত্রে তার - বর্তমান চিন্তা দূর করার উপায় হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অনুমোদন গ্রহণ করে পণ্য রপ্তানি করা যা ISO নামে পরিচিত। কারণ পণ্য রপ্তানির ক্ষেত্রে ISO মানসনদ গ্রহণ করলে আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আস্থা অর্জন ও পণ্য বিক্রয় করা সহজ হয়। দেশীয় বাজারে পণ্য বিক্রয় করতে হলে BSTI থেকে অনুমোদনপ্রাপ্ত হতে হয় এবং আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রয় করতে হলে ISO থেকে অনুমোদনপ্রাপ্ত হতে হয়। পণ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতার আস্থা অর্জন গুরুত্বপূর্ণ। অন্যথায় পণ্য বিক্রয় হবে না। ISO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্য মান নিয়ে ক্রেতাদের মাঝে তেমন সন্দেহ থাকে না। যার দরুন ক্রেতারা নিশ্চিন্তে পণ্য গ্রহণ করে। এক্ষেত্রে উদ্দীপকে জনাব মোহন তার উৎপাদিত জুস বিদেশে রপ্তানির কথা ভাবছেন। এমতাবস্থায় তার উচিত ISO থেকে মানসনদ গ্রহণ করা। এর মাধ্যমে তার চিন্তা লাঘব হবে এবং তিনি পণ্য রপ্তানিতে অগ্রসর হতে পারবেন বলে আশা করা যায়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব মোহনের করণীয় সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর