উদ্দীপকে জনাব মোহন দেশীয় কোন প্রতিষ্ঠানের নিকট থেকে মানসনদ সংগ্রহ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মোহন দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI থেকে মানসনদ সংগ্রহ করেছেন। BSTI হলো এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। BSTI পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে। উদ্দীপকে জনাব মোহন সিলেটে একটি আনারসের জুস ফ্যাক্টরি গড়ে তোলেন। তিনি জুসের গুণগত মান সম্পর্কে ভোক্তাদের নিশ্চিত করার লক্ষ্যে জুসের প্যাকেটের গায়ে বাংলাদেশের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম অঙ্কিত সিলমোহর সংযুক্ত করেন। যার ফলে স্বল্প সময়ের মধ্যে তার উৎপাদিত জুস ভোক্তাদের নিকট জনপ্রিয় হয়। এক্ষেত্রে যে সংস্থাটির নাম বলা হচ্ছে তা হলো BSTI। কেননা বাংলাদেশের একমাত্র BSTI হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা। উক্ত সংস্থা জাতীয় পর্যায়ে পণ্যের মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে এবং পণ্যে সিলমোহর প্রদান করে থাকে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মোহন দেশীয় কোন প্রতিষ্ঠানের নিকট থেকে মানসনদ সংগ্রহ ক…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর