সুমা ফ্যাশন হাউজের সাফল্যের কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: সুমা ফ্যাশন হাউজের সাফল্যের কারণ হলো বাংলাদেশের প্রেক্ষিতে বিশেষ দিবস উপলক্ষ্যে পণ্য ডিজাইন। একটি পণ্য তৈরির পূর্বে পণ্যের আকার-আকৃতি, মান, রং, ওজন, মোড়কসহ বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলে। বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপট তথা ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ দিবস, ঋতু, উপসংস্কৃতি ইত্যাদি অনুযায়ী পণ্য ডিজাইন করা হয়। উদ্দীপকে মিস সুমা ফ্যাশন ডিজাইনের ওপর পড়ালেখা শেষ করে 'সুমা ফ্যাশন' নামক একটি ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেন। সারা বছর তিনি নান্দনিক ডিজাইনের পোশাক ডিজাইন করেও কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারেননি। তাই তিনি প্রতিবছর মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও অন্যান্য দিবস উপলক্ষ্যে দেশের ঐতিহ্য ও কৃষ্টি বিবেচনায় রেখে পোশাকের নতুন নতুন ডিজাইন করে থাকেন। এতে তার বিক্রয় উক্ত সময়ে ব্যাপকভাবে বৃদ্ধি পায় ও প্রতিষ্ঠানটি সাফল্য অর্জনে সক্ষম হয়। অর্থাৎ তার সফলতার মূল কারণ আমাদের দেশের বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে পণ্য ডিজাইন। বিভিন্ন দেশের বিশেষ দিবস ও ধর্মীয় অনুভূতির ভিত্তিতে মানুষের রুচিবোধে পার্থক্য লক্ষ করা যায়। এ বিষয়টি নির্ভর করে ঐ এলাকা বা দেশের মানুষের সংস্কৃতির ওপর। একেক দেশের ধর্মীয় উৎসব ও বিশেষ দিবস ভিন্ন। তাই প্রত্যেক দেশের মতো আমাদের দেশেও বিভিন্ন পরিপ্রেক্ষিতে পণ্য ডিজাইন করা হয়। একইভাবে উদ্দীপকে মিস সুমা বাংলাদেশের বিভিন্ন দিবসের আলোকে পণ্য ডিজাইন করেন; যা তার সাফল্যের মূল কারণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
সুমা ফ্যাশন হাউজের সাফল্যের কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর