উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের পণ্য অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি নান্দনিক পণ্য ডিজাইন অনুসরণ করেছে। ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণকে গুরুত্ব না দিয়ে শুধু তার বাহ্যিক কাঠামোকে পরিবর্তন করা হয়। যেমন একটি কাঠের তৈরি আসবাবপত্রের গুণাগুণ পরিবর্তন না করে শুধু এর বাইরের নকশা পরিবর্তন করা। উদ্দীপকে মিস সুমা ফ্যাশন ডিজাইনের ওপর পড়ালেখা শেষ করে 'সুমা ফ্যাশন' নামক একটি ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেন। সারা বছর ধরে ভোক্তাদের রুচি, পছন্দ, চাহিদা অনুযায়ী, আকর্ষণীয় বৈশিষ্ট্য সম্পন্ন পোশাকের ডিজাইন করেন। এখানে দেখা যাচ্ছে, সুমা ফ্যাশন পণ্য উৎপাদনে পণ্যের গুণাগুণের দিকে গুরুত্ব না দিয়ে এর বাহ্যিক দিক ডিজাইন করার ওপর গুরুত্ব প্রদান করে; যা নান্দনিক বা রুচিসম্মত ডিজাইনকে প্রকাশ করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের পণ্য অনুসরণ করেছে? ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর