মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় জনাব জাকিরের উৎপাদিত জুসের জনপ্রিয়তার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় জনাব জাকিরের উৎপাদিত জুসের জনপ্রিয়তার কারণ হলো পণ্যের মান নিয়ন্ত্রণ। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা তদারকি করা এবং কোনো বিচ্যুতি ঘটলে তা সংশোধনের ব্যবস্থা করাকে মান নিয়ন্ত্রণ বলে। মান ব্যবস্থাপনার প্রেক্ষাপটে মান নিয়ন্ত্রণ সর্বপ্রথম ধারণা। এক্ষেত্রে নির্ধারিত মানের সাথে উৎপাদিতব্য পণ্যের মান তুলনা করে পণ্যের মান নিশ্চিত করা হয়। উদ্দীপকে জনাব জাকির রাজশাহীতে একটি আমের জুস কারখানা গড়ে তোলেন। ক্রেতাদের নিকট থেকে অভিযোগ আসায় তার উৎপাদিত জুসের মান যাচাইয়ের জন্য ল্যাবরেটরিতে পরীক্ষা করান এবং উক্ত জুস নিম্নমানের বলে বিবেচিত হয়। তাই তিনি উপযুক্তমান বজায় রাখার জন্য পূর্বনির্ধারিত মান অনুযায়ী জুস উৎপাদিত হচ্ছে কিনা তা যাচাই করেন এবং কোথাও সমস্যা বা ত্রুটি-বিচ্যুতি ঘটলে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন। উক্ত কার্যক্রম মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট মান নিয়ন্ত্রণকে নির্দেশ করে। মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান কাঙ্ক্ষিত মাত্রায় রাখা সম্ভব। এতে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি করে এবং তারা স্থায়ী গ্রাহকে পরিণত হয়। উৎপাদনের প্রতিটি স্তরে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পূর্বনির্ধারিত মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করা হয় এবং কোনোরূপ বিচ্যুতি লক্ষ করা গেলে তাৎক্ষণিক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মাধ্যমে ক্রেতাকে সন্তুষ্ট করা যায় এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন ক্রেতাকে আকৃষ্ট করা যায়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি মান নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করায় বর্তমানে ক্রেতাদের নিকট তার কারখানার উৎপাদিত জুস দিনে দিনে জনপ্রিয় হচ্ছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় জনাব জাকিরের উৎপাদিত …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর