সুমির বসবাসকৃত দেশের সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার পূর্বশর্ত- বিশ্লেষণ কর।
উত্তর: সুমির বসবাসকৃত দেশের সংবিধানটি লিখিত সংবিধান। আর লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার পূর্বশর্ত। লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার জন্য উপযোগী। এ সংবিধানের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া যায়। এর ফলে প্রাদেশিক সরকার তার ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে অবগত হতে পারে। আবার কেন্দ্রীয় সরকারও তার ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে অবগত হতে পারে। অর্থাৎ এ সরকারব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারে। উদ্দীপকের সুমির বসবাসকৃত দেশটি পরিচালনার নিয়ম-নীতি সুনির্দিষ্ট দলিলাকারে লিপিবদ্ধ, যা ঐ দেশের আইন পরিষদ কর্তৃক প্রণীত। দেশের জটিল কোনো সমস্যা দেখা দিলে দলিলে উল্লিখিত নিয়ম-নীতির মাধ্যমে সমাধান করা হয়। এরূপ বর্ণনায় লিখিত সংবিধানের সাদৃশ্য পাওয়া যায়। এ ধরনের লিখিত সংবিধানে সবকিছু বোধগোম্য হওয়ায় তা যুক্তরাষ্ট্রীয় সরকারের জন্য অত্যাবশ্যকীয়। আর এমনটিই আমরা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রগুলোতে দেখতে পাই। বিশ্বের দুটি বৃহৎ রাষ্ট্র ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে লিখিত সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়। কিন্তু সংবিধান যদি লিখিত না হতো তাহলে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় এরূপ ক্ষমতা বণ্টন করা সম্ভব হতো না। তাই যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতা লাভের জন্য লিখিত সংবিধানের কোনো বিকল্প নেই। আলোচনার পরিশেষে বলা যায়, যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার পূর্বশর্ত হলো লিখিত সংবিধান।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
সুমির বসবাসকৃত দেশের সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার পূর্বশর্…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর