বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে-ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগে ২৬নং অনুচ্ছেদ হতে ৪৭নং অনুচ্ছেদ পর্যন্ত নাগরিকের মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে। সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কী কী অধিকার ভোগ করতে পারব তা বাংলাদেশের সংবিধানে উল্লেখ রয়েছে। যেমন- জীবনধারণের অধিকার, চলাফেরার অধিকার, বাকস্বাধীনতার অধিকার, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার, সম্পত্তির অধিকার ইত্যাদি। এসব অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার কারণে বলা যায়, বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে-ব্যাখ্যা কর।
উত্তর
