'ক' রাষ্ট্রের সংবিধান প্রণয়ন পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' রাষ্ট্রের সংবিধান ক্রমবিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। এই মৌলিক দলিলের ভিত্তিতে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এই সংবিধান প্রতিটি দেশে বিদ্যমান রয়েছে। তবে একেক দেশের সংবিধান একেকভাবে গড়ে উঠেছে বা তৈরি হয়েছে। যেমন, বাংলাদেশের সংবিধান আলাপ-আলোচনার মাধ্যমে গড়ে উঠেছে, কিউবার সংবিধান বিপ্লবের দ্বারা আর ব্রিটেনের সংবিধান বিবর্তনের মাধ্যমে। উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সংবিধান জনগণের আচার-অনুষ্ঠানের ভিত্তিতে গড়ে উঠেছে। অর্থাৎ 'ক' দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে। প্রথা ও লোকাচারের মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠা সংবিধানকে ক্রমবিবর্তনের মাধ্যমে সংবিধান বলা হয়। ক্রমবিবর্তনের মাধ্যমেও সংবিধান গড়ে উঠতে দেখা যায়। যেমন- ব্রিটেনের সংবিধান ক্রমবিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে লোকাচার ও প্রথার ভিত্তিতে গড়ে উঠেছে। এক্ষেত্রে সংবিধান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রণয়ন করা হয় না, ধীরে ধীরে গড়ে ওঠে। তাই বলা হয়ে থাকে, ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি, গড়ে উঠেছে। সুতরাং ক্রমবিবর্তনের মাধ্যমেও সংবিধান গড়ে ওঠে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
'ক' রাষ্ট্রের সংবিধান প্রণয়ন পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
