সংবিধান রাষ্ট্রের দর্পণ- ব্যাখ্যা কর।
উত্তর: সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূল দলিল, রাষ্ট্রের দর্পণস্বরূপ। সংবিধানের মাঝেই রাষ্ট্রের যাবতীয় মৌলিক বিধানাবলি ও রাষ্ট্র পরিচালনার নিয়মগুলো লিপিবদ্ধ থাকে। সরকার কীভাবে নির্বাচিত হবে, আইন, শাসন ও বিচারবিভাগ কীভাবে গঠিত হবে, এদের ক্ষমতা কী হবে জনগণ ও সরকারের সম্পর্ক কেমন হবে এসব বিষয়। সংবিধানে উল্লেখ করা থাকে এবং এসব বিষয়ে সংবিধান পরিপন্ধি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। অর্থাৎ রাষ্ট্রের যাবতীয় প্রধান বৈশিষ্ট্যের প্রতিফলন বা প্রতিবিম্ব হলো তার সংবিধান। আর তাই বলা হয়, সংবিধান রাষ্ট্রের দর্পণস্বরূপ।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
সংবিধান রাষ্ট্রের দর্পণ- ব্যাখ্যা কর।
উত্তর
