'খ' রাষ্ট্রের সংবিধানটি বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের প্রতিচ্ছবি- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: 'খ' রাষ্ট্রের সংবিধানটি বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের প্রতিচ্ছবি। উক্তিটি যথার্থ। বাংলাদেশের সংবিধানের অন্যতম দুটি বৈশিষ্ট্য হলো এটি দুষ্পরিবর্তনীয় ও লিখিত সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধানের কোনো ধারা সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় না। এক্ষেত্রে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে জটিল পদ্ধতির আশ্রয় নিতে হয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় এ ধরনের সংবিধান পরিবর্তন করা যায় না। প্রয়োজন হয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, সম্মেলন ও ভোটাভুটির। বাংলাদেশ সংবিধানের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো এটি লিখিত সংবিধান। এরূপ লিখিত সংবিধানে সংশোধন পদ্ধতি উল্লেখ থাকায় তা পরিবর্তিত সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। এজন্য এটি কখনো কখনো প্রগতির অন্তরায় হিসেবে কাজ করে। উদ্দীপকে বলা হয়েছে, 'খ' রাষ্ট্রের সংবিধানটি কখনও কখনও প্রগতির অন্তরায় হিসেবে প্রতীয়মান হয়, প্রয়োজনে জনগণ বিপ্লব করতে বাধ্য হয়। আইনসভার দুই-তৃতীয়াংশ সদস্যদের অনুমতি ব্যতীত কোনো ধারা পরিবর্তন করা যায় না। এরূপ বর্ণনায় বাংলাদেশ সংবিধানের কতিপয় বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এগুলো হলো সংবিধানের দুষ্পরিবর্তনীয়তা ও লিখিত সংবিধান। এ দুটি বৈশিষ্ট্য বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশ সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ সংবলিত একটি লিখিত দলিল। এর কোনো ধারা সংশোধন বা পরিবর্তনের জন্য দুইতৃতীয়াংশ সদস্যের অনুমতির প্রয়োজন হয়। আলোচনা শেষে তাই বলা যায়, আংশিক হলেও 'খ' রাষ্ট্রের সংবিধানটি বাংলাদেশের সংবিধানেরই প্রতিচ্ছবি।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
'খ' রাষ্ট্রের সংবিধানটি বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের প্রতিচ্ছবি…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
