'A [গণিত] রাষ্ট্রের সংবিধান প্রণয়ন পদ্ধতি ব্যাখ্যা কর।
উত্তর: 'A [গণিত] রাষ্ট্রের সংবিধান বলতে এখানে বাংলাদেশের সংবিধানকে বোঝানো হয়েছে। বাংলাদেশের সংবিধান আলাপ-আলোচনার মাধ্যমে প্রণীত হয়। সংবিধান প্রণয়নের যে চারটি পদ্ধতি রয়েছে তন্মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সংবিধান প্রণয়ন পদ্ধতিটি একটি আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি। সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত গণপরিষদ বা আইন পরিষদ সদস্যদের আলাপ-আলোচনার মাধ্যমে সংবিধান রচিত হলে তাকে আলাপ-আলোচনার মাধ্যমে সংবিধান প্রণয়ন পদ্ধতি বলে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশের সংবিধান এভাবে প্রণয়ন করা হয়েছে। উদ্দীপকের শিক্ষক আব্দুল হাই 'A [গণিত] রাষ্ট্রের সংবিধান সম্পর্কে বলেন, - এটি প্রণয়ন করা হয় ১৯৭২ সালে। উল্লিখিত দেশটির সংবিধান লিখিত - ও দুষ্পরিবর্তনীয়। উক্ত সংবিধানে ইতোমধ্যে ষোলটি সংশোধনী গৃহীত - হয়েছে। এরূপ বর্ণনায় বাংলাদেশ সংবিধানের প্রতিরূপ প্রকাশ পায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে সংবিধানের খসড়া - প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। - উক্ত কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। এ কমিটির প্রথম - সভা অনুষ্ঠিত হয় ১৯৭২ সালের ১৭ এপ্রিল। এ কমিটি অক্লান্ত - পরিশ্রম করে বাংলাদেশের সংবিধানের খসড়া তৈরি করে এবং তা ১৯শে অক্টোবর ১৯৭২ গণপরিষদে উত্থাপিত হয়। এরপর সংবিধানের - বিভিন্ন দিক নিয়ে গণপরিষদে আলোচনার পর ৪ঠা নভেম্বর ১৯৭২ - সালে সংবিধান গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
'A রাষ্ট্রের সংবিধান প্রণয়ন পদ্ধতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
