'A [গণিত] রাষ্ট্রের সংবিধান উত্তম সংবিধান- তোমার মতামত দাও।
উত্তর: 'A [গণিত] রাষ্ট্রের সংবিধান তথা বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান। উক্তিটি যথার্থ। কোনো সংবিধানকে উত্তম প্রকৃতির সংবিধান হতে হলে, সেটাকে লিখিত, সুস্পষ্ট ও সংক্ষিপ্ত হতে হয়, নাগরিকের মৌলিক অধিকার উল্লেখ করতে হয়, জনমতের প্রতিফলন ঘটাতে হয়, রাষ্ট্র পরিচালনার মূলনীতি উল্লেখ থাকতে হয়, সংশোধন পদ্ধতির উল্লেখ থাকতে হয় এবং জনকল্যাণকামী হতে হয়। উদ্দীপকের 'A [গণিত] রাষ্ট্রের সংবিধান তথা বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখা যায়, এটি একটি লিখিত দলিল। এর অধিকাংশ ধারা লিখিত থাকে বলে এটি জনগণের নিকট সুস্পষ্ট ও বোধগম্য হয়। বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কারণ বাংলাদেশের সংবিধানের সাথে দেশের প্রচলিত কোনো আইনের সংঘাত সৃষ্টি হলে সেক্ষেত্রে সংবিধান প্রাধান্য পাবে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কী কী অধিকার ভোগ করব তা সংবিধানে উল্লেখ রয়েছে। এছাড়াও জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ করা হয়েছে। এ সংবিধানে জনগণের চাহিদা ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের সংবিধান সংশোধন করতে গেলে জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতির প্রয়োজন হয়। আর এ বৈশিষ্ট্যগুলো উত্তম সংবিধানের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, 'A [গণিত] রাষ্ট্রের সংবিধান তথা বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
'A রাষ্ট্রের সংবিধান উত্তম সংবিধান- তোমার মতামত দাও।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
