উদ্দীপকের 'X [গণিত] নামক দেশটির সংবিধান কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] নামক দেশটির সংবিধান প্রণয়ণের ক্ষেত্রে আলাপ-আলোচনা পদ্ধতি অবলম্বণ করা হয়েছে। সংবিধান প্রণয়নের যে চারটি পদ্ধতি রয়েছে তন্মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সংবিধান প্রণয়ন পদ্ধতিটি একটি আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি। সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত গণপরিষদ বা আইন পরিষদ সদস্যদের আলাপ-আলোচনার মাধ্যমে সংবিধান রচিত হলে তাকে আলাপ-আলোচনার মাধ্যমে সংবিধান প্রণয়ন পদ্ধতি বলে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশের সংবিধান এভাবে প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানও ১৯৭২ সালে গণপরিষদ সদস্যদের আলাপ-আলোচনার মাধ্যমে প্রণীত হয়। উদ্দীপকে 'X [গণিত] নামক একটি রাষ্ট্র স্বাধীন হওয়ার পর একটি কমিটি গঠন করে সে দেশের খসড়া সংবিধান প্রণয়ন করা হয়। ঐ খসড়া সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপন, গৃহীত ও কার্যকর হতে দীর্ঘ দশ মাস সময় লাগে। এরূপ বর্ণনার মাধ্যমে সহজেই বলা যায়, 'X [গণিত] দেশের সংবিধানটি আলাপ-আলোচনার মাধ্যমে প্রণীত হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'X নামক দেশটির সংবিধান কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে? ব্…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
