প্রমির বসবাসকৃত দেশের সংবিধান কোন পদ্ধতিতে গড়ে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রমির বসবাসকৃত দেশের সংবিধান ক্রমবিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে। সংবিধান প্রণয়নের বিভিন্ন পদ্ধতি রয়েছে। তারমধ্যে ক্রমবিবর্তন পদ্ধতি অন্যতম। এ পদ্ধতিতে ক্রমবিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে লোকাচার ও প্রথার ভিত্তিতে রাষ্ট্রের সংবিধান গড়ে ওঠে। এক্ষেত্রে সংবিধান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রণয়ন করা হয় না, ধীরে ধীরে গড়ে ওঠে। উদাহরণস্বরূপ ব্রিটেনের সংবিধানের নাম উল্লেখ করা যায়। ব্রিটেনের সংবিধান তৈরি হয়নি, গড়ে উঠেছে। এসব দেশে যাবতীয় সমস্যার সমাধান করা হয় প্রচলিত প্রথা ও রীতি অনুযায়ী। উদ্দীপকের প্রমির বসবাসকৃত দেশটি পরিচালনার ক্ষেত্রে নিয়ম-নীতি লিখিত আকারে লিপিবদ্ধ না, যা ধীরগতিতে গড়ে উঠেছে। দেশে কোনো প্রকার জটিল সমস্যার আবির্ভাব হলে প্রচলিত নিয়ম-নীতির মাধ্যমে সমাধান করা হয়। এরূপ বর্ণনা থেকে সহজেই অনুমান করা যায় যে, প্রমির বসবাসকৃত দেশটির সংবিধান ক্রমবিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
প্রমির বসবাসকৃত দেশের সংবিধান কোন পদ্ধতিতে গড়ে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর