উদ্দীপকে উল্লিখিত গ্রামের কৃষকদের সমিতির নিয়মাবলি কোন ধরনের সংবিধানের সংগে মিল রয়েছে তা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত গ্রামের কৃষকদের সমিতির নিয়মাবলির সাথে লিখিত সংবিধানের মিল রয়েছে। লেখার ভিত্তিতে সংবিধান দুই ধরনের। যথা- লিখিত ও অলিখিত সংবিধান। লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে। সরকার কীভাবে নির্বাচিত হবে, আইন, শাসন ও বিচার বিভাগ কীভাবে গঠিত হবে, এদের ক্ষমতা কী হবে, জনগণ ও সরকারের সম্পর্ক কেমন হবে- এসব বিষয় সংবিধানে লিখিত আকারে লিপিবদ্ধ থাকে। এক্ষেত্রে কোনো রীতিনীতি ও নিয়মকানুন পরিবর্তন করতে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, সম্মেলন ও ভোটাভুটির প্রয়োজন হয়। উদ্দীপকের শিমুলতলী গ্রামের কৃষকগণ তাদের গঠিত সমিতির কার্যপ্রণালী বাস্তবায়নের জন্য কিছু নিয়মনীতি পুস্তকাকারে প্রকাশ করে। এতে বিধান রাখা হয় যে, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নীতিমালা পরিবর্তন করা যাবে। শিমুলতলী গ্রামের সমিতির এরূপ বর্ণনায় লিখিত সংবিধানের মিল পাওয়া যায়। কারণ লিখিত সংবিধানের ধারাগুলো নির্দিষ্ট দলিলে লিপিবদ্ধ আকারে থাকে। এমনকি এ ধরনের সংবিধানের কোনো ধারা পরিবর্তনের জন্য বিশেষ সংখ্যাগরিষ্ঠের প্রয়োজন হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত গ্রামের কৃষকদের সমিতির নিয়মাবলি কোন ধরনের সংবিধান…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর