উক্ত সংস্থার নিয়মকানুনগুলো কোন পদ্ধতিতে তৈরি হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উক্ত সংস্থার নিয়মকানুনগুলো সংবিধান তৈরি আলাপ-আলোচনা পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। একটি দেশের সংবিধান বিভিন্ন পদ্ধতি মেনে তৈরি হয়। এর মধ্যে একটি পদ্ধতি হলো আলাপ আলোচনার মাধ্যমে। সংবিধানের প্রণয়নের লক্ষ্যে গঠিত গণপরিষদের সদস্যদের আলাপ-আলোচনার মাধ্যমে সংবিধান রচিত হতে পারে। ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সংবিধান এভাবে প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানও আলাপ আলোচনার মাধ্যমে গণপরিষদ কর্তৃক ১৯৭২ সালে প্রণয়ন করা হয়। সংবিধানের প্রণয়নের যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে জনপ্রিয়, গ্রহণযোগ্য ও বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো আলাপ-আলোচনা পদ্ধতি। উদ্দীপকের বিনোদপুর গ্রামের 'আশার আলো' নামক সমিতির গঠন করে এর সদস্যদের মতামত ও দেশের প্রতিষ্ঠিত আইনকানুনগুলো অনুসরণ করে সমিতি পরিচালনার নিয়মনীতি তৈরি করা হয়। এভাবে তৈরিকৃত নিয়মকানুন সংবিধান প্রণয়ন পদ্ধতির আলাপ-আলোচনা পদ্ধতি অনুসরণ করেই তৈরি করা হয়েছে। কেননা সমিতির সদস্যরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা ও দেশে প্রচলিত আইন অনুসরণ করে তাদের নিয়মনীতি তৈরি করেছে। এরূপ পদ্ধতি আলাপ-আলোচনা পদ্ধতিকেই নির্দেশ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
উক্ত সংস্থার নিয়মকানুনগুলো কোন পদ্ধতিতে তৈরি হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর