উত্তম সংবিধান জনকল্যাণকামী কেন?
উত্তর: উত্তম সংবিধানে সর্বাধিক জনকল্যাণের কথা চিন্তা করা হয় বিধায় উত্তম সংবিধান জনক্যাণকামী। বিশ্বের সকল রাষ্ট্রের কোনা না কোনো সংবিধান রয়েছে। যে রাষ্ট্রের সংবিধান যত উন্নত, সে রাষ্ট্রের শাসনব্যবস্থা ততটা উত্তমভাবে পরিচালিত হয়। একটি রাষ্ট্রের সংবিধান তখনই উত্তম বলে বিবেচিত হয় যখন তা জনগণের কাছে অধিক গ্রহণযোগ্য হয়। একটি উত্তম সংবিধানে তাই জনমতের প্রতিফলন যেমন লক্ষ করা যায় তেমনি তা জনগণের মৌলিক অধিকার রক্ষারও রক্ষা কবচ। এই প্রসঙ্গে দার্শনিক রুশো বলেছেন, যে আইনে মানুষের কল্যাণ নেই তা উত্তম সংবিধান হতে পারে না। সুতরাং উত্তম সংবিধান স্বাভাবিকভাবেই জনকল্যাণকামী।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
উত্তম সংবিধান জনকল্যাণকামী কেন?
উত্তর