'খ' নির্দেশিত সংবিধানটি কোন ধরনের সংবিধানকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: 'খ' নির্দেশিত সংবিধানটি অলিখিত সংবিধানকে ইঙ্গিত করে। যে সংবিধানের ধারাগুলো কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না তাকে অলিখিত সংবিধান বলে। তবে এককথায় বলতে সাধারণ প্রথা ও রীতিনীতিভিত্তিক এবং চিরাচরিত নিয়ম ও আচার-অনুষ্ঠানের ভিত্তিতে যে সংবিধান গড়ে ওঠে তাকে অলিখিত সংবিধান বলা হয়। যেমন-ব্রিটেনের সংবিধান অলিখিত। উদ্দপিকের 'খ' সংবিধান সম্পর্কে বলা হয়েছে, এটি যেকোনো সময় সংস্কার করা যায়, যুদ্ধবিগ্রহের সম্ভাবনা কম থাকে, রাষ্ট্র বিষয়ক ধারণার সুস্পটতা থাকে। এ সব বিষয়গুলো অলিখিত সংবিধানকে উপস্থাপন করে। অলিখিত সংবিধান যেহেতু সহজে পরিবর্তন করা যায় তাই যেকোনো প্রয়োজন মেটাতে এ সংবিধান খুবই সহায়ক। সহজে পরিবর্তন করা যায় বিধায় জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী অলিখিত সংবিধান পরিবর্তন করা সম্ভব হয়। ফলে বিপ্লবের সম্ভাবনা থাকে না। এ সংবিধানের অধিকাংশ বিষয় লিখিত না থাকায় রাষ্ট্র পরিচালনার বিষয় সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা থাকে না। সুতরাং বলা যায়, 'খ' সংবিধান অলিখিত সংবিধানের বৈশিষ্ট্যকে ইঙ্গিত করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
'খ' নির্দেশিত সংবিধানটি কোন ধরনের সংবিধানকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর