উদ্দীপকে সারণী 'ক' ও 'খ' অংশের সংবিধানের মধ্যে কোন ব্যবস্থাটি উত্তম? তোমার মতের পক্ষে যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সারণী 'ক' এ লিখিত সংবিধানের বৈশিষ্ট্য এবং সারণী 'খ' অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। আমি এর মধ্যে লিখিত সংবিধানকে উত্তম বলে মনে করি। রাষ্ট্র পরিচালনার মূল দলিল হলো সংবিধান। এই সংবিধানের দুটি ধরন হলো লিখিত ও অলিখিত সংবিধান। যে সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে তাকেই লিখিত সংবিধান বলা হয়। আর লিখিত সংবিধানকে উত্তম সংবিধান বলার কারণ হলো এটি সুস্পষ্ট এবং জনকল্যাণকামী হয়ে থাকে। উদ্দীপকে উল্লিখিত সারণী 'ক' এর সংবিধানকে তথা লিখিত সংবিধানকে উত্তম মনে করার অনেক কারণ রয়েছে। অলিখিত সংবিধানের অধিকাংশ নিয়ম কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না। এ ধরনের সংবিধান প্রথা ও রীতিনীতিভিত্তিক, চিরাচরিত নিয়ম ও আচার অনুষ্ঠানের ভিত্তিতে গড়ে ওঠে। এ ধরনের সংবিধানে স্বেচ্ছাচারিতার সুযোগ রয়েছে। পক্ষান্তরে, লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে। ফলে স্বেচ্ছাচারিতার সুযোগ থাকে না। লিখিত সংবিধান সুস্পষ্ট। এ সংবিধানের অধিকাংশ ধারা লিখিত থাকে বলে এটি জনগণের নিকট সুস্পষ্ট ও বোধগম্য হয়। লিখিত সংবিধান স্থিতিশীল বিধায় শাসক তার ইচ্ছামতো এটি পরিবর্তন বা সংশোধন করতে পারে না। তাই যেকোনো পরিস্থিতিতে লিখিত সংবিধান স্থিতিশীল থাকে এবং শাসক ও জনগণ এটি মেনে চলতে বাধ্য হয়। পক্ষান্তরে, অলিখিত সংবিধান অস্থিতিশীল। লিখিত সংবিধানে জনগণের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ থাকে। ফলে কেউ কারও অধিকারে হস্তক্ষেপ করতে সাহস পায় না। পক্ষান্তরে, অলিখিত সংবিধানে এটি অনুপস্থিত। লিখিত সংবিধানে শাসকের ক্ষমতা কী হবে, জনগণ কী কী অধিকার ভোগ করবে তার উল্লেখ থাকে। এর ফলে শাসক ও জনগণ নিজেদের ক্ষমতা ও অধিকার সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভ করতে পারে। কিন্তু, অলিখিত সংবিধানে এটি অস্পষ্ট। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সারণী 'ক' এর সংবিধান অর্থাৎ লিখিত সংবিধানই উত্তম।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে সারণী 'ক' ও 'খ' অংশের সংবিধানের মধ্যে কোন ব্যবস্থাটি উত্তম…
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর