বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কী? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু হলো সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী আনা হয় ১৯৯১ সালের সেপ্টেম্বর মাসে। এই সংশোধনী বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসের যুগান্তকারী ঘটনা। এর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়। এছাড়া এ সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতির পদও বিলুপ্ত করা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কী? ব্যাখ্যা কর।
উত্তর