ছকে 'Y [গণিত] এ কোন ধরনের সংবিধানের দিকে ইঙ্গিত করে? এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
উত্তর: ছকে 'Y [গণিত] এ অলিখিত সংবিধানের দিকে ইঙ্গিত করে। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। সংবিধান ব্যতীত কোনো রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হতে পারে না। সংবিধান নাগরিকদের অধিকার ও কর্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দান করে। রাষ্ট্রের আইন, শাসন ও বিচার বিভাগ কীভাবে গঠিত হবে, এদের গঠন ও ক্ষমতা কী হবে, জনগণ রাষ্ট্র প্রদত্ত কী কী অধিকার ভোগ করবে এবং জনগণ ও সরকারের সম্পর্ক কেমন হবে- এসব বিষয় সংবিধানে উল্লেখ থাকে। এসব বিষয়ের ওপর ভিত্তি করেই দেশ পরিচালিত হয়। এ সংবিধানের লেখার ভিত্তিতে দুটিরূপ দেখা যায়। যথা লিখিত সংবিধান ও অলিখিত সংবিধান। উদ্দীপকের 'Y [গণিত] সংবিধানটি অস্পষ্ট, অস্থিতিশীল ও এককেন্দ্রিক সরকারের জন্য সহায়ক। এরূপ তথ্য অলিখিত সংবিধানকে তুলে ধরে। অলিখিত সংবিধানের অধিকাংশ নিয়ম কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না। এ ধরনের সংবিধান প্রথা ও রীতিনীতিভিত্তিক। চিরাচরিত নিয়ম ও আচার-অনুষ্ঠানের ভিত্তিতে এ ধরনের সংবিধান গড়ে ওঠে। অলিখিত সংবিধান সমাজের প্রগতির সাথে তাল মিলিয়ে সহজে পরিবর্তন করা যায়। তাই জরুরি প্রয়োজন মেটাতে অলিখিত সংবিধান অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এ সংবিধানে সাধারণত কোনো সমস্যার সমাধান প্রচলিত নিয়ম অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমে করা হয়। জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী অলিখিত সংবিধান পরিবর্তন হতে পারে বিধায় বিপ্লবের সম্ভাবনা কম থাকে। তবে অলিখিত সংবিধানের অধিক পরিবর্তনশীলতা আবার অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
ছকে 'Y এ কোন ধরনের সংবিধানের দিকে ইঙ্গিত করে? এর বৈশিষ্ট্যগুলো ব্য…
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর