উদ্দীপকে সারণী 'ক' অংশে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো দ্বারা কোন প্রকার সংবিধানকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সারণী 'ক' অংশে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো দ্বারা লিখিত সংবিধানকে নির্দেশ করা হয়েছে। যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। লেখার ভিত্তিতে সংবিধান দুই ধরনের। তন্মধ্যে লিখিত সংবিধান একটি। লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে। অর্থাৎ যে সংবিধানের অধিকাংশ নিয়মনীতি দলিলে লিপিবদ্ধ করা থাকে তাকে লিখিত সংবিধান বলে। লিখিত সংবিধান বেশিরভাগ সময় দুষ্পরিবর্তনীয় প্রকৃতির হয়ে থাকে। উদ্দীপকের 'ক' সংবিধানটির সুস্পষ্ট, স্থিতিশীল এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার জন্য উপযোগী। 'ক' সারণীর সংবিধানের এই বৈশিষ্ট্যগুলো লিখিত সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ এসব বৈশিষ্ট্যগুলো একমাত্র লিখিত সংবিধানে দেখা যায়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে সারণী 'ক' অংশে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো দ্বারা কোন প্রকার সং…
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর